আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ এক যুবক আটক

সাভার প্রতিনিধি :

সাভারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

ঢাকা জেলার আশুলিয়া থানার কুন্ডলবাগ থেকে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহের নান্দাইল থানার রামজিবনপুর গ্রামের রশিদের ছেলে আনাস (৩০) কে গতকাল ২৬শে নভেম্বর  রাতে ডিবি পুলিশ ১১০ পিস ইয়াবাসহ আটক করে।

ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে বলে জানান।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করে  আসামীকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ