আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মাইগ্রেশনের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় বেসরকারি একটি মেডিকেল কলেজ সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আমরা ২০১৭ সালে ভর্তি হয়েছি। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই আমরা কতৃপক্ষকে বলেছি কলেজ ঠিক করেন। এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন আমাদের করে দিতে হবে। আমরা এমডির সাথে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু তিনি আমাদের সাথে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এই মেডিকেল কলেজে আমরা ১৫ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়েছি। কিন্তু এখানে কোন রোগীই নাই। আমাদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে আমাদের মাইগ্রেশন চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই বসে থাকবো।

আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, আমরা আজ মাইগ্রেশনের দাবিতে সড়কে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকবো। আমরা মাইগ্রেশনের অথরিটির জন্য প্রতিষ্ঠানের এমডিকে চাই।

এব্যাপারে নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে অথরিটির সাথে কথা বলছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই এমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ