নিজস্ব প্রতিবেদক :
উৎসবমুখর পরিবেশে ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) ধামরাইয়ের আলাদিনস পার্কে ডিএএমএস এর উদ্যেগে দিনব্যাপী এ মিলন মেলার উদযাপন করা হয়।
এসময় ধামরাই, আশুলিয়া, মানিকগঞ্জ, সাভার ও গাজিপুর থেকে এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিততে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। পরে কেক কেটে রজতজয়ন্তী পালন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজক কমিটির সমন্বয়ক এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী কায়সারুল বারী বলেন, এসএসসি ৯৭ ব্যাচের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষে আমরা সব বন্ধুরা এক হয়েছি।
ঢাকাসহ তার আশেপাশে এলাকার সমস্ত বন্ধুরা মিলিত হয়ে এই আয়োজন করা হয়েছে। আজ আমাদের একটি একটি মহা মিলন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতিবছর তারা এই আয়োজন করে থাকে। আগামীতে আরো বড় পরিসরে এসএসসি-৯৭ ব্যাচের সকল বন্ধুদের সাথে নিয়ে আয়োজন করা হবে। অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে।