আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাত, ৬ আসামীর আদালতে  স্বীকারোক্তি

সাভার প্রতিনিধি :

সাভারে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৫ ছিনতাইকারীসহ ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম, ফারহানা আক্তার ও মোজাহিদুল ইসলামের আদালতে গ্রেপ্তার ছিনতাইকারীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার গ্রেপ্তার ৫ ছিনতাইকারীসহ ছিনতাই করা মোবাইল ক্রয় করা আরও ১ জনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০),

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের মো. ছাত্তরের ছেলে মোঃ নাঈম (২০), রাজধানীর ভাসানটেক থানার পশ্চিম ভাসানটেক গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২২),

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০) ও পাবনা জেলার বেড়া থানার ছোট পায়না গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ আরমান (২১)।

এছাড়া ছিনতাই হওয়া মোবাইল ক্রয় করার দায়ে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রোহা গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তাফা (২৪) কে গ্রেপ্তার করা হয় সাভার পৌরসভার উত্তর পাড়ার ভাড়া বাসা থেকে।

তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইলটি উদ্ধার করা হয়। গোলাম মোস্তফা ব্যতিত সবাই সাভারের আশেপাশে থেকে রাতে ছিনতাই করে বেড়াতো। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ বলেন, মামলাটি সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ স্যার তদন্ত করছিলেন।

পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের নেতৃত্বে সাভার, আমিনবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ৫ ছিনতাইকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।এসময় উদ্ধার করা হয় ৪ টি সুইস গিয়ার ছুরি, এসিল্যান্ডের লুন্ঠিত মানিব্যাগ।

কোট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে গ্রেপ্তার ৫ ছিনতাইকারীসহ ৬ জন আসামিকে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।

পরে বিকেলে তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম, ফারহানা আক্তার ও মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হয়। এসময় প্রত্যেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষন নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার ১৪ নভেম্বর বিকালে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন।

রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন। পরে গত ১৫ নভেম্বর মূল হোতা ট্যারা রাসেল ও ১৬ নভেম্বর রাতে ৫ ছিনতাইকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ