আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে নিখোজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

শ্রীপুর থেকে নিখোঁজের চার দিন পর নাজমুল হাসান (১১) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি দেখে তার স্বজনেরা মরদেহ শনাক্ত করে।

বুধবার (২ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই শিশু। সে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কালু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ২ নভেম্বর সন্ধ্যার দিকে বাড়ি থেকে ওষুধ কিনার কথা বলে পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে।

এরপর গভীর রাত হলেও সম্ভব সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে গত ৩ অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান গণমাধ্যম কে বলেন, নিখোঁজ অভিযোগ পাওয়ার পরপরই তার সন্ধানে কাজ করা হয়েছে।

অচেনা নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছে সেগুলো বিস্তারিত খোঁজা হচ্ছে। তবে সেই নম্বরগুলোর লোকেশন ছিল অনন্য জেলায়। মরদেহ পাওয়ার বিষয়টি শুনেছি।

গাজীপুর মেট্রোপলিটন জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যম কে বলেন, প্রথমে অজ্ঞাত নামা হিসেবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরপর বিভিন্ন ভাবে খবর ছড়িয়ে পড়ার পর তার স্বজনেরা মরদেহ শনাক্ত করেছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ