আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে গুরুতর আহত

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মোঃ মামুন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগীর ভাই জয়দর আলী। এর আগে বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুন আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার গৌরিপুর একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও শাওন (২২)।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বুধবার বেলা ১১ টার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় মামুন নামের ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা।

এ সময় তারা লোহার রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। পরে অভিযুক্ত হায়দার আলী হত্যার উদেশ্যে দাও দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই হাসিব সিকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ