আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজিব রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বক্তারপুর কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক সজিব রায়হান সাভারের বক্তারপুর এলাকার বাসিন্দা। সে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, তার নামে ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সাজ্জাদ হোসেন আদর বলেন, আমি মাত্র শুনেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানি না। তবে তার নামে চারটা মামলা ছিল। যেই মামলায় সে জামিনে ছিল বলেও আমি জানি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ