আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে জেল হত্যা দিবস পালিত

সিঙ্গাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সিঙ্গাইর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রতন,

উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, সাবেক জেলা পরিষদের সদস্য কোহিনূর ইসলাম সানি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম,সাধারণ সম্পাদক সাঈদ বেপারি প্রমুখ।

এদিন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম, কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন,সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,

ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শহিদ চার নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ