আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কাঠের সাঁকো ধসে পড়ায় দুর্ভোগে গ্রামবাসী

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের দক্ষিণ হিজলতলী গ্রামে বংশী নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি ধসে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। জরুরী প্রয়োজনে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া ওই সাঁকো দিয়েই যাতায়াত করছে।

জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের দক্ষিণ হিজলতলী গ্রামের লোকজন সংক্ষিপ্ত সময়ে স্কুল-কলেজসহ উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্স, পার্শ্ববর্তী এলাকার সাহেব বাজার ও কালিয়াকৈর শহরে যাতায়াতের জন্য ৪ বছর পূর্বে নিজেদের অর্থায়নে বংশী নদীর উপর সিমেন্টের খুটি ব্যবহার করে বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে।

নদীর উপর নির্মিত ওই সাঁকোটি প্রবল স্রোতে তিন মাস আগে ধসে পড়ে। এর পর থেকে সেতুটি নির্মাণের কোন উদ্যোগ না নেওয়ায় দক্ষিণ হিজলতলী গ্রামের মানুষ চরমদুর্ভোগে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ধসে পড়া সাঁকোটি নদীর উপরে কোন রকমে ঝুলে আছে। জরুরী প্রয়োজনে মানুষ ধসে পড়া ঝুকিপূর্ণ ওই সাঁকো দিয়েই যাতায়াত করছে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওই এলাকার বাসিন্দা মোঃ পারভেজ আহম্মেদ বলেন, স্থানীয়ভাবে নির্মিত সাঁকোটি ধসে পড়ায় উপজেলা সদর, হাট-বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানে ২কিলোমিটার ঘুরে যেতে হয়।

উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিন্টু বলেন, সাঁকোটি ধসে পড়ায় গ্রামের লোকজনের কষ্ট হচ্ছে।

তিনি ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপির দৃষ্টি আকর্ষণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ