আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সন্দেহের জেরে স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার স্বামী

ধামরাই প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ের চাঞ্চল্যকর জুলেখা হত্যার প্রধান আসামী স্বামী মিরাজ শেখ (২২) কে যশোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রবিবার (৩০ অক্টোবর) ভোর ৪ টার দিকে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায় মিরাজ।

গ্রেপ্তার মিরাজ শেখ খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের মো. হান্নান শেখের ছেলে।

তিনি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে থ্রী স্টার নামের একটি ইটভাটায় কাজ করতেন।

নিহত জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।

র‌্যাব জানায়, প্রায় তিন থেকে ৪ মাস আগে জুলেখার সাথে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি জুলেখাকে সন্দেহ করে গালিগালাজ ও মারধর করতেন।

এব্যাপারে ভুক্তভোগী তার মায়ের কাছে বেশ কয়েকবার নালিশ করেন। মায়ের কাছে নালিশ করায় মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এঘটনায় জুলেখার বড় ভাই মোঃ আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে আজ ভোরে র‌্যাব-৪ ও ৬ এর যৌথ অভিযানে মিরাজকে গ্রেপ্তার করা হয়।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে ধামরাই থানায় হন্তান্তরের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ