আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

এক মাসেই দুইবার ভাংঙ্গা হলো একই ইটভাটা

প্রতিনিধি ধামরাইঃ

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ টি অবৈধ ইটভাটা চুল্লিসহ ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এর মধ্যে হালিমা ব্রিকস (বর্তমান নাম মান্নান ব্রিকস) এবং সান ব্রিকস নামের দুটি ভাটা চলতি মাসেই একবার ভাঙা হয়েছেছিলো। এগুলো নতুন করে তৈরি করে আবার চালানো হচ্ছিলে। এছাড়াও দুইটি ইটভাটার মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত
ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান চালিয়ে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বলাই বাবুর মালিকানাধীন এ এ বি সি ব্রিকস এর চুল্লিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আইয়ুব আলীর মালিকানাধীন বিবিসি ব্রিকসকে ২ লাখ এবং জয়নাল আবেদীনের মালিকানাধীন মামুন ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও একবার ভেঙে দেয়ার পরও নতুন করে চালু করা সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার আমির হামজার মালিকানাধীন হালিমা ব্রিকস (বর্তমানে মান্নান ব্রিকস) এবং যুবলীগ নেতা মোঃ আব্দুল লতিফের মালিকানাধীন সান ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটা এক্সেভেটর (ভেকু) দিয়ে চুল্লিসহ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধ ভাটাগুলো ভেঙে ফেলার নির্দেশনা রয়েছে । তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ এ বি সি ইটভাটা ভেঙে দেয়া হয়েছে এবং দুই ভাটাকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও সোমভাগ ইউনিয়নে হালিমা ব্রিকস ও সান ব্রিকস এর চুল্লি এর পূর্বেও ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবার রাতারাতি চুল্লি তৈরি করে ইট তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আসায় ভাটাদুটি আবারো ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আরো অনেক অবৈধ ইট ভাটা রয়েছে এ গুলোতে অভিযান অব্যাহত থাকবে। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ধামরাই থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ