আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলার লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২২ উদযাপন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে ভোলার লালমোহনে।

(২২ অক্টোবর) শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার আয়োজনে সকাল ১০ টায় র‌্যালি ও চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহবুবুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার,

নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার উপদেস্টা কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, মন্নান মৃধা, সদস্য সচিব মো. সুজন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ প্রভাষক এম. রিয়াজ উদ্দিন হাওলাদারসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ