নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত জেড়ে সেলিম তালুকদার (৪২) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত অবস্থা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সেলিম তালুকদার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়ার বোরাখুই এলাকার কাদের তালুকদারের ছেলে। তিনি রিকশা চালক ছিলো বলে জানা গেছে। আহতরা হলেন-শরীফ তালুকদার ও সাহিন তালুকদার।
অভিযুক্তরা হলো- সাত্তার, তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম ও লিটন।
নিহতের স্বজন মোঃ মালেক জানান, নিহত সেলিম তালুকদার তার চাচা। দীর্ঘ দিন থেকে সেই এলাকায় তার জমি নিয়ে প্রতিপক্ষ সাত্তারের সাথে সমস্যা চলছিলো। আজ সকালে তিনি সেই জিমিতে গিয়েছিলো।
এসময় প্রতিপক্ষ লোকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পরে সাত্তার ও তার ছেলে জাহিদ, দ্বীন ইসলাম দেশীয় অস্ত্র চাপাতির পেছন দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সেলিম।
তাকে বাচাতে গিয়ে তার সাথে আহত হয় শরীফ ও সাহিন। সেলিমকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বাকি আহতরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) নির্মল কুমার বলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমি সংক্রান্ত একটি ঘটনা নিয়ে একজন মারা গেছে। দুইজন আহত হয়েছে।
ভুক্তভোগী ও অভিযুক্ত দুই পরিবার আত্মীয়। বিষয়টি নিয়ে এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনা স্থলে আমাদের পুলিশের কর্মকর্তা গেছে৷ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।