আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে বুধবার(১৯ অক্টোবর) সকাল এগারটায় মানণীয়
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেওয়া হয় দুইশতাধিক পরিবারের মাঝে।

এ উপহার তুলে দেয় সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন এসময় তিনি বলেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী আমাদের ধামরাই এর পাশ্ববর্তী হওয়ায় তিনি এই উপহার আমাদেরকে দিয়েছেন তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়।

কারণ এই ত্রাণ যেখানে বন্যা জলোচ্ছ্বাস বা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে সেখানেই দেওয়ার কথা ছিল, ত্রাণ মন্ত্রী বিভিন্ন দিক বিবেচনা করে ধামরাইয়েও মানণীয় প্রধানমন্ত্রীর এ উপহার দেন,

এর আগে ৩০০ পরিবার কে এ সহযোগীতা করা হয়েছে এখন আবার ২০০ পরিবারের মাঝে এসব বিতরণ করা হচ্ছে এখানে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি,১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল এবং বিভিন্ন ধরনের মসলা রয়েছে।

এসময় তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে আপনার অবশ্যই নৌকায় ভোট দিবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভালো রাখেন তিনি যদি ভালো থাকে তাহলে এভাবেই তিনি আপনাদেরকে সহযোগিতা করে যাবে।

সেই সাথে আরও দোয়া চাই স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর জন্য।

এ’সময় আরো উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের সচিব রাবিন্দ্র নাথ ঘোষ, কালাম মেম্বার, শহিদুল্লাহ মেম্বার, আমজাদ মেম্বার, রমজান আলী মেম্বার,জাহাঙ্গীর মেম্বার ও সাবেক সভাপতি সোমভাগ ইউনিয়ন ছাত্রলীগ ইসমাইল হোসেন সিরাজি সহ আরো উপস্থিত ছিলেন আরও অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ