আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিহাতীতে শেখ রাসেল দিবস পালিত

বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস :

রাসেল কোনদিন বড় হবে না,রাসেল কোন দিন বেড়ে উঠবে না, রাসেল সেই ছোট্ট রাসেল থেকে যাবে যুগ-যুগান্তরে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী মঙ্গলবার ১৮অক্টোবর সকালে কালিহাতীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি কম,

উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, পৌর মেয়র নুরুন্নবী সরকার , পৌর আওয়ামীলীগের সভাপতি মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ যুবলীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ