আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী সুমন মীরসহ গ্রেফতার ২

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুমন মীরসহ দুই জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার মূখ্য আদালতে তাদের পাঠানো হয়েছে।

এরআগে, শনিবার (১৫ অক্টোবর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা যৌথ অভিযান পরিচালনা করে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতার আসামিরা হলো- আশুলিয়া জামগড়া এলাকার তমিজউদদীন মীরের ছেলে সুমন মীর (৩২) ও একই এলাকার আপহাজ আলীর ছেলে শাহিন আলম (২৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় মারধর ও চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগী মারুফ আলম ভূঈয়া৷

পরে গতকাল রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মীর ও শাহিন আলমকে যৌথ অভিযানে আটক করা হয়। আজ দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ