লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পুকুরে ঘাঁট দেওয়ার গাছকে কেন্দ্র করে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১২ অক্টোবর বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে আপন দুই ভাই শাহাবুদ্দিন ও আকতারের মধ্যে গাছ নিয়ে কথা কাঁটাকাটি হয় কথা কাঁটাকাটির এক পর্যায়ে আকতার শাহাবুদ্দিনকে বন্ধু চুলা দিয়ে মাথায় আঘাত করে এবং তার স্ত্রী লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় ও হাতে গুরুতর আহত করে।
শাহাবুদ্দিনের ডাকচিৎকার শুনে তার মা এগিয়ে গেলে তাকে ও কপালে ও পিঠে গুরুতর আহত করে।
পরে আহতদেরকে মান্নান ও এলাকাবাসী উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করান।
এবিষয়ে আকতার বলেন -আমি আমার মাকে মারবো কেন মা তো আমার শত্রুনা দস্তাদস্তির একপর্যায়ে মার গায়ে হয়তো আঘাত পরতে পারে।
আহত শাহাবুদ্দিন ও তার পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন।