সাভার প্রতিনিধি :
সাভারের বনগাঁর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে অফিসে অর্তকিত হামলা করে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে বনগাঁর ইউনিয়নের নগড়কোন্ডার বেড়াইদ এলাকায় নিশান লেক সিটি সাইডের অফিসে এ হামলা করে। পরে ভুক্তভোগী মামুন হোসেন হিরু ছয় জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন-সাভারের নগড়কোন্ডার বেড়াইদ এলাকার মোঃ লাবিব উদ্দিনের ছেলে মামুন হোসেন হিরু, তার মামা ফয়সাল মোল্লা ও তসলিম মোল্লা।
অভিযুক্তরা হলো- সাভারের নগড়কোন্ডা বাজার পাড়া এলাকার মৃত হাকি সরকারের ছেলে হুমায়ন সরকার (৫৫), লুৎফর সরকার (৫৮), ৩আজিজুল সরকার (৪২) একই এলাকার এখলাছ মিয়ার ছেলে মো: সেন্টু (৪০), মোঃ রাকিব হোসেন রিন্টু (৩৬) ও লুৎফর সরকারের ছেলে মারুফ আপেল (৩৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আজ দুপুরে বনগাঁর ইউনিয়নের নগড়কোন্ডার বেড়াইদ এলাকায় নিশান লেক সিটি সাইডের অফিসে হিরু, ফয়সাল ও তসলিম অবস্থান করার দা, লোহার রড় ও লাঠিসোটা নিয়ে হামলা করে হুমায়ুনসহ বাকি আসামিরা।
এসময় হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে তসলিমকে ও হিরু এবং ফয়সালকে লোহার রড় ও লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় হুমায়ুনরা। পরে তসলিমসহ বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীরা।
ভুক্তভোগীর ছোটো ভাই প্রতক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই দোকানে বসে ছিলাম। হটাৎকে ২০-২৫ জন লোকজন হাতে অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে।
আমি আমার ভাইসহ আরও আত্নীয় আহত হয়। তারা সবাই এখন হাসপাতালে আছে। এলাকার ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা সবাই আতঙ্কে আছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত হুমায়ন সরকার বলেন, আমি এসব কিছু জানি না। আমি ঘটনা স্থলে যায়নি। এটা শতভাগ মিথ্যা কথা। আমাকে উদ্দেশ্য করে ফাঁসানো হচ্ছে।
সাভার থানার ভবানীপুর ফার্ড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, অভিযোগ হাতে পাওয়ার পরপরই আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।