সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য আইস সহ মামুনুর রশিদ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার চাঁনগাও এলাকার জৈনেক যৌনা নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে মাদক বেচাকেনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মামুনুর রশিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবার ও ৩৫ গ্রাম ক্রিষ্টাল মেথ/আইস উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাচিব সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।