নিজস্ব প্রতিবেদক :
সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে পুলিশের। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার সন্ধায় ঢাকার দক্ষিণ গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় মোহাম্মদ তালাশ হোসেন (২৮) পিতা মৃত মোশাররফ হোসেন ছেলে মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে অবস্থান করে মাদক বেচাকেনা করবে এই রকম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় অভিযান চালিয়ে ১৭৬ পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার মৃল্য আনুমানিক ৫২৮০০ টাকা।
ঢাকার দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক অপৃর্ব দত্ত বলেন, গ্রেফতারকৃত আসামী তালাশ হোসেন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে কদমতলী এলাকায় বিক্রি আসছিলো। তিনি আর ও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার আদালতে পাঠানো হবে।