আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুয়াকাটা সৈকতে ভেসে আসলো ৫ ফুট দৈর্ঘ্যর মৃত ডলফিন

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্র দিয়ে সৈকতে একটি মৃত শুশুক ডলফিন ভেসে এসেছে। ৫ ফুট দৈর্ঘ্যর ওই ডলফিনটি পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে গঙ্গামতি এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু।

বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘন্টা আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। কারন ডলফিনটির রং এর পরিবর্তন হয়নি তবে পেট ফাটা রয়েছে আর মুখে জাল প্যাচানো রয়েছে। জালে মুখ আটকানোর কারনেই মারা গেছে বলে মনে হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর আগে চলতি বছর এ পর্যন্ত ১৮টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা টিম পাঠিয়ে মাটি দেয়ার ব্যবস্থা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ