আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় নিজের গাড়িতে আগুন দিল যুবক

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহীদুল ইসলামঃ

বরগুনার পাথরঘাটায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ও হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে‌। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সুপারের মধস্থতায় সমাধান করা হয়।

মোটরসাইকেলের মালিকের নাম আনিচুর রহমান। তিনি পাথরঘাটার পাশ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মজিবুর রহমান মোল্লার ছেলে।

আনিচুর রহমান বলেন, মঠবাড়িয়া থেকে কাকচিড়া হয়ে পাথরঘাটা আসার সময় ঝালিয়াঘাটা এলাকায় পৌছলে ট্রাফিক পুলিশ আমার গাড়িটি থামাতে বলেন।

আমি থামালে আমার গাড়ির কাগজ দেখতে চায়। আমি আমার গাড়ির লাইসেন্স না থাকায় অন্য কাগজ গুলো দেখানোর জন্য সময় চাইলে সে তাতে রাজি হননি এবং আমার কাছে টাকা চায়।

আমি ১ হাজার টাকা দিলে তিনি আরো বেশী টাকা চায় এবং টাকা না দিলে গাড়ি থানায় নিয়ে যাবে এবং বড় মামলা দিবেন বলে জানান।

আমার কাছে টাকা চাওয়ার কারনে আমি গাড়িটি আগুন দিয়ে জালিয়ে দেই এবং প্রতিজ্ঞা করি আর গাড়ি চালাবো না। রাস্তায় নামলেই যদি সব সময় ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হয় তাহলে গাড়ি চালিয়ে লাভ কি?

টিএসআই শাহ আলম টাকার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, তার কাছে কোন টাকা চাওয়া হয়নি।

তার গাড়ির কাগজপত্র চাওয়ার পরে তা না দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মোটরসাইকেল আংশিক পুড়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ