আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদপুর-১ অঞ্চলে দিলীপ রায়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সহ সভাপতি ডা. দিলীপ রায়।

মঙ্গলবার (৪ অক্টোবর) মহানবমীর দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির), আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, শিরগ্রাম মন্দির,

সহস্রাইল মন্দির, মধুখালি বাজার মন্দির, বাগাট মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।

হিন্দুরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারছে।’ হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এদেশ হিন্দু-মুসলিম সবার। আপনারা নিজেদের দুর্বল ভাববেন না।

যতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন ততদিন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।’

এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ