আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে জাতীয় শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিকুর সঞ্চালনায় উপজেলার চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম তুষার, পৌর শ্রমিক লীগের সভাপতি হাজী হারিউজ্জামান খান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিনসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ