আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা এলাকার জালাল উদ্দিনের ছেলে জসিম হোসেন (৩২) অপরজন একই উপজেলার কুটামনি এলাকার মৃত আঃ রহিমের ছেলে মামুন হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় রবিবার রাতে সফিপুর-পাইকপাড়া সড়কে সন্দেহজনক ভাবে জসিম ও মামুনকে আটক করে পুলিশ।

পরে তাদের দুই জনের দেহ তল্লাশি করে জসিমের কাছে ৫০পিস ও মামুনের নিকটে থাকা ১১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এঘটনায় সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে তাদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

কালিয়াকৈর থানার (এসআই) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ