সাভার প্রতিনিধি :
সাভারে দেড় কেজি গাজা ও হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, ভোর রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেফতাররা হলেন-আমিনবাজারের বরদেশী গ্রামের রহিমা বেগম (৪৫) ও হাজেরা বানু ওরফে ওজুফা (৩৯)।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন,
ভোরে বরদেশী এলাকায় মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তারা।
পরে দেড় কেজি গাজা ও ছয় গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
গ্রেফতার মাদক কারবারিরা এক যুগেরও বেশি সময় ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।