আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানায় বিচার চাইতে ছাগল খামারি

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় ছাগল জমির ফসল খেতে পারে এ আশংকায় ছাগলের পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় ভুক্তভোগী খামারি সিদ্দিকুর রহমান।

এছাড়া সেই খামারির চার ছাগলকে মারধর করার অভিযোগও তুলছেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ব্যাপারে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এরআগে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী খামারী সিদ্দিকুর রহমান থানায় একটি জিডি করেন।

সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ার চারিগ্রামের আব্দুর রহিম (৫০) নামের এক ব্যাক্তি চাষাবাদ করেন।

সেই কৃষকের ধারণা সিদ্দিকুরের ছাগল গুলো তার জমির ফসল খাবে। এমন আশংকায় কৃষক ছাগল পালন করতে নিষেধ করেন। সিদ্দিকুর তার নিষেধ না শুনে চারটি ছাগল পালন করে। সে ক্ষোভে কৃষক স্থানীয় নজরুল ইসলামকে সাথে নিয়ে চারটি ছাগলকে পিটিয়ে আহত করে দেয়। এবং একটির পা ভেঙ্গে দেয়।

তিন বলেন, কখনো আমার ছাগল গুলো তার জমিতে যায়নি, নষ্ট করেনি ফসল। তবুও তারা এমনটি করেছেন। পা ভাঙ্গা ছাগলটি তোতামূখী জাতের গত ৬ মাস আগে ১২ হাজার টাকায় কিনেছিলাম।

ঘটনা ঘটনার পর বিষয়টি নিয়ে দিনভর স্থানীয়দের কাছে ধন্না দিয়ে কোন বিচার না পেয়ে অবশেষে থানায় যাই। থানায় আব্দুর রহিম ও নজরুল ইসলামের বিরুদ্ধে জিডি করেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গতকাল রাতে ছাগলের পা ভেঙ্গে দেওয়ার একটি জিডি হয়েছে। এখনো জিডির পত্রটি আমার কাছে এসে পৌছায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ