আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ ইং

ভোলার লালমোহনে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

লালমোহন প্রতিনিধি :

ভোলার লালমোহনে মোঃ কামাল হোসেন মেম্বার (৪০) নামে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসাামীকে গ্রেফতার করেছেন লালমোহন থানা পুলিশ।

জানা যায় শুক্রবার সন্ধ্যা দিকে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়নের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে।

তাকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে আটক করা হয়েছে। সে রমাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের মোঃ মফিজুল হাওলাদারের ছেলে এবং ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মোঃ কামাল হোসেন ২০২০ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল, আজ (শুক্রবার) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ