সাভার প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা থেকে অপহরণের দশ দিন পর সাভার থেকে হযরত আলী নামের নয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকা থেকে ওই শিশুকে গোপন সংবাদের ভিত্তিত্বে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। শিশুটিকে জীবিত উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার।
সাভার হাইওয়ে থানা পুলিশ বলেন, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের নয় বছরের ছেলে হযরত আলীকে অপহরণ করেন খোকন নামের এক অপহরণ কারী।
পরে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। টাকা না দিলে বা আইন শৃক্সখলা বাহিনীর সদস্যদেরকে জানালে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি ধামকি দেওয়া হয়।
পরে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অপহরণকারী খোকনকে প্রধান আসামী করে অপহরণের একটি মামলা দায়ের করেন।
অপহরণকারী ঘন ঘন স্থান পরিবর্তন করার উল্লাপাড়া থানা পুলিশ বিষয়টি সাভার হাইওয়ে থানার ওসিকে অবহতি করলে গতকাল রাত ৮ টার সময় সাভারের সিএমবি হাইওয়ে সড়ক থেকে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করেন সাভার হাইওয়ে থানার এস আই আব্দুর রহিম। এসময় অপহরণকারী খোকনকেও গ্রেপ্তার করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্ব উপপরিদর্শক আব্দুর রহিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তিনি আরও জানান গতকাল রাতেই সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ শিশু ও অপহরণকারী নিয়ে যায়।