মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীর সিনিয়র সাংবাদিক ও বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোয়ালমারী
উপজেলাধীন গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ইতোপূর্বে দীর্ঘদিন বিদ্যালয়টির দাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. রাজিবুল ইসলাম রাজু ( অভিভাবক সদস্য), সদস্য সচিব নাজমুন নাহার (প্রধান শিক্ষক), সদস্য মো. নাজমুল হাসান ( ইউপি মেম্বর), আফরোজা আক্তার ( বিদ্যুৎসাহী), মো. এনামুল হক ( বিদ্যুৎসাহী), অভিভাবক প্রতিনিধি মো. আইয়ুবুর রহমান,
আলেয়া বেগম ও স্মৃতি বেগম, শিক্ষক প্রতিনিধি মঈনউদ্দীন ( মাধ্যমিক) ও কাজী মনিরা আফিফা ( প্রাথমিক)।
কাজী হাসান ফিরোজ গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, তাঁর মত একজন বিদ্যুৎসাহী ব্যক্তি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি বলেন, কাজী হাসান ফিরোজ সাংবাদিকতায় যেমন আপোষহীন, আশা করি শিক্ষার গুণগত মান বজায় রাখার ব্যাপারেও আপোষহীন থাকবে । স্কুলের নবনির্বাচিত সভাপতি কাজী হাসান ফিরোজ বলেন, স্কুলের শৃংখলা ও উন্নয়ন সহ বিভিন্ন কর্ককান্ডে সকলের সার্ভিক সহযোগিতা কামনা করছি।