আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মাইক্রোবাসে তুলে মুরগী ব্যবসায়ীর টাকা লুট, ৫ ডাকাতকে ধরলো গ্রামবাসী

ধামরাই উপজেলা প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায় ৪ লক্ষাধিক লুট করে পালিয়ে যাওয়ার সময় ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও ডিবি পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়।

সোমবার বিকাল ৫ টা দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভুক্তভোগীদের চিৎকার শুনে তাদের আটক করে গ্রামবাসী।

আটকরা হলেন- পিরোজপুর জেলার নুরুজ্জমানের ছেলে মো. রুবেল হোসেন (২৯), পটুয়াখলিয়ার হানিফ মিয়ার ছেলে মো. সওকত হোসেন (৩০), একই জোলার শাহাজাহানের ছেলে নুল ইসলাম, সানু ময়িার ছেলে নরুল মিয়া ও ঝালকাটির আবুল কালাম আজাদের ছেলে রিয়াজুল ইসলঅম (২৭)

ভুক্তভোগীরা হলেন, বরিশাল জেলার সেলিম মিয়ার ছেলে রমজান আলী, পটুয়াখালিয়ার ইউসুফ আলী ছেলে মো. সোহাগ, কুমিল্লার জলিল হোসেনের ছেলে ইয়াসিন, বড়গুনার খলিল হাওলাদারের ছেলে সাফায়েত হোসেনসহ ৫ জন। তারা রাজধানীর মিরপুরে মুরগীর ব্যবসা করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে তাদের পিকআপের গতিরোধ করেন আটকরা।

পরে আটকরা তাদের তাদের হাইয়েচ মাইক্রোবাসে তুলে নেয়। এসময় ব্যবসায়ীদের কাছে থাকা টাকা ৪ লাখ ৭০ হাজার টাকা লুট করে নেয়।

পরে তাদের মারধর করে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে নামিয়ে দেওয়ার সময় চিৎকার করেন ভুক্তভোগীরা। পরে আশে পাশের লোকজন এসে ডাকাতদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান  বলেন, এঘটনায় ৫ ডাকাতকে আটক করে ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়। একই সাথে তাদের মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ