আশুলিয়া প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় হেয়ন গার্মেন্টসের ১ শ্রমিক কে কুপিয়ে গুরুতর জখম ও আরো ৩ জন কে পিটিয়ে আহত করেছে কিশোরগ্যাং বাহিনী। মুমূর্ষু ঐ শ্রমিককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার হেয়ন এ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেনঃ আব্দুর রাজ্জাক, শাকিল আহমেদ, সবুজ মিয়া, সীমা আক্তার ও তার স্বামী রিমন মিয়া।
হামলাকারীরা হলেনঃ সেলিম ও তার সংগী কামরুল হোসেন, টিপু মিয়া, মাসুম মিয়া,আব্দুল্লাহ, নাইম ও জিসানসহ আরো অনেকে।
প্রতীক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে লাঞ্চের বিরতির পর শ্রমিকরা বাসা থেকে পোশাক কারখানায় আসার পথে হঠাৎ করে ২০ থেকে ৩০ জন লোক লাঠি সোটা ও ছুড়ি নিয়ে ওত পেতে থাকা বখাটেরা গাইবান্ধা হোটেলের সামনে তাঁর পথে রোধ করে ইভটিজিং করে।
ইভটিজিং এর শিকার সীমা আক্তারের সাথে থাকা স্বামী ইমন মিয়া তাদেরকে বাধা দেয়। পরে বখাটে সেলিম ও কামরুল তাদেরকে আটকিয়ে মারধর করে।
একপর্যায়ে তারা দৌড়ে পালিয়ে হেয়ন পোশাক কারখানার মধ্যে প্রবেশ করলে পিছন থেকে ধাওয়া করে বখাটেরা ছুরি ও লাঠি নিয়ে কারখানার মধ্যে প্রবেশ করে হেয়ন এ্যাপারেলসের স্টোর সহকারী আব্দুর রাজ্জাক কুপিয়ে জখম করে ও ৩ জন শ্রমিককে এলোপাথরি পিটিয়ে আহত করে।
আহতদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে ডাক্তার রোগীর অবস্থা গুরুতর দেখে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির জন্য রেফার করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মামুন কবির বলেন,বহিরাগত কয়েকজন বখাটে পোশাক কারখানার মহিলা শ্রমিকদের ইভটিজিং করে।
এসময় শ্রমিকরা বাধা দিলে বখাটেরা ছুরি দিয়ে ১ জনকে কুপিয়ে জখম করে ও ৩ জনকে পিটিয়ে আহত করে। আহতরা সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রকিয়াধীন রয়েছে।