আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে ভাড়া বাসা দেখাতে নিয়ে গণধর্ষণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিংগাইরে ২১ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার । ভাড়া বাসা দেখানোর কথা বলে নিয়ে গণধর্ষণ করে বলে মামলার এজাহার সূত্র থেকে জানা যায়।

ঘটনার সাথে জড়িত মনির হোসেন(৩২) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত মনির হোসেন পশ্চিম বাস্তা গ্রামের একরাম আলীর পুত্র। গণধর্ষণের সাথে আটককৃত মনির হোসেন ছাড়াও ওই এলাকার শামসুল হকের পুত্র ফুলচাঁন (৩৫) ও আব্দুর রহমানের পুত্র আনিছ (৪০) জড়িত রয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামে বিল্লালের নির্মাণাধীন বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ডিভোর্সের পর তিনি বিউটি পার্লারে চাকুরী করতেন। পুনরায় চাকুরী নেয়ার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা মামুনের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আসামী পশ্চিম বাস্তা গ্রামের মনির(৩২), আনিছ(৪০), ফুলচান(৩৫)-গত ৯ সেপ্টেম্বর রাত ৮ টার সময় বাদীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বাদীকে ভালো একটি বাসার সন্ধান পেয়েছে বলে জানায়।

আসামীরা বাদীকে বাসা দেখাতে নিয়ে গিয়ে ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা বিল্লালের নির্মানাধীন একতলা বিল্ডিংয়ের সামনে পৌছালে উল্লেখিত ৩ জন আসামী বাদীকে ভয়-ভীতি দেখিয়ে উক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের উত্তর-পূর্ব কোনের রুমে নিয়ে প্রথমে আসামী ফুলচাঁন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

অতঃপর, পর্যায়ক্রমে আসামী মনির ও আনিছ বাদীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করলে আসামী মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, এঘটনায় ওই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ডাক্তারী পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ