আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সংবাদ প্রকাশের পর উদ্ধার হলো সরকারি জমি

সিঙ্গাইর প্রতিনিধি :

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করছিলো আল মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।

এবিষয়ে গত মঙ্গলবার  “বিদ্যালয়ের জমি দখল করে প্রভাবশালীর বালুর ব্যবসা” শিরোনামে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।

উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই জমি তাৎক্ষণিক উদ্ধারে নামে উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ও বুধবার দুইদিন ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নেয় ব্যবসায়ীরা।

সূত্রে জানাগেছে, রাজেন্দ্র মাস্টার নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেন। দান করা ওই জমিতে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলে।

৩০ বছর আগে পাশ্ববর্তী ডাউটিয়া বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। এদিকে পূর্বের ওই চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের জমিটির অনেকাংশেই দখল করে স্থানীয় বালু ব্যবসায়ী মোঃ রিপন ও মোঃ বিপ্লবসহ বেশ কয়েকজন লোক।

এবিষয়ে সোমবার  মঙ্গলবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জমি উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালান। প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ও বুধবার অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি জানতে পারি।

তাৎক্ষণিক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে বালুর ব্যবসাসহ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবৈধ দখলদাররা তাদের বালুর ব্যবসা ও ঘর সরিয়ে নেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ