আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শিবালয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি  গ্রেফতার

ইমরান নাজির, শিবালয় প্রতিনিধি :

শিবালয় উপজেলার শিমুলিয়া উনিয়নের জামসা গ্রামের রিক্সা চালকের চার বছর বয়সী কণ্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিশু কন্যার পিতা বাদী হয়ে থানায় মামলায় করে।

গত বুধবার রাতে অভিযুক্ত জাহাঙ্গীরের পুত্র তামিমকে (১৫) পুলিশ গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশু কন্যার পিতা কৃষি কাজ ও ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বাদীর ছোট মেয়ে নিজ বসতবাড়ীর পাশে রাস্তায় প্রতিবেশীর অন্যান্য বা”চাদের সাথে প্রতিদিন মতো খেলাধুলা করে এবং আশেপাশের প্রতিবেশীদের বাড়ীতে ঘুরে বেড়াত। সবাই শিশুটিকে আদর করত।

গত ১ সেপ্টেম্বর দুপুর অনুমান সাড়ে ৩টার দিকে বাদী জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বাড়ীর বাহিরে ছিলেন।

বাদীর স্ত্রী নিজ বসতবাড়ীতে সাংসারিক কাজকর্ম করিতেছিল এবং ঐ শিশু কন্যা বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তায় খেলাধুলা করার সময় অভিযুক্ত তামিম শিশুটিকে চিপস খাওয়ানোর কথা বলে কোলে উঠিয়ে তাদের বসতবাড়ীর পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী টিনের ছাপড়া ঘরের ভিতর নিয়ে যায়।

উল্লেখিত সময়ে তাদের বাড়ীতে কেহ না থাকার সুযোগে শিশুটিকে ছাপড়া ঘরের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত তামিম।

বাদীর মেয়ে চিৎকার দিলে গেলে শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশু কন্যা বাড়িতে চলে আসে। ঘটনাটি শিশু কন্যা তার মাকে সব খুলে বললে সে তার স্বামীকে বলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ জানান, এ অভিযোগে ৭ সেপ্টেম্বর নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০,৯ এর ৪ ধারায় থানায় মামলা হলে রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অমিত কুমার দে আসামী তামিমকে বাড়ি থেকে আটক করে। তিনি আরও জানান, আটক তামিমকে বৃহস্পতিবার কোর্টে চালান দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ