আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা ছাপড়া মসজিদ এলাকা থেকে বুধবার বিকেলে এক প্রতিবন্ধী কিশোরীকে(১৪) ধর্ষণের দায়ে নিউটন দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্তা।

ঐ কিশোরীর বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় । কিশোরী তার পরিবারের সাথে উপজেলার ছাপরা মসজিদ এলাকার মোয়াজ্জেমের বাসায় ভাড়া থাকে।

অভিযুক্ত নিউটন দাস বিবাহিত তার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে সে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার আমরা খালি গ্রামের নিখিল দাসের ছেলে।

সে একই এলাকার সোহেল মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে।

ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে লিটন দাস ওই প্রতিবন্ধী কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে প্রতিবন্দী ওই কিশোরীর শারীরিক গঠন অবনতি হওয়ায় চিন্তায় পড়ে যান ওই কিশোরী পরিবার এক পর্যায়ে পরিবারের সদস্যদের কাছে কিশোরী ধর্ষনের কথা জানান।

কিশোরীর পরিবার ও এলাকাবাসী ওই ধর্ষক নিউটন দাসকে আটক করে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ওই প্রতিবন্ধী কিশোরীসহ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ওই যুবকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে ওই কিশোরীর পরিবার আরো জানান গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় এক ফার্মেসির রত্না দাস নামের পল্লী চিকিৎসকের ধারা ওই কিশোরীকে বাচ্চা নষ্ট করার জন্য হাসপাতালে নিয়ে যায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা নষ্ট করতে রাজি হননি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীসহ ধর্ষক নিউটন দাসকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ