সাভার প্রতিনিধি:
সাভারে চাঞ্চল্যকর ৪ দিনের নবজাতক অপহরণের ঘটনায় মোসাঃ শাহিদা বেগমকে গ্রেপ্তার করে নবজাতককে উদ্ধার করেছে র্যাব-৪।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করে সিপিসি-২, র্যাব-৪।
এর আগে ৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে সাভারের রাজফুলবাড়িয়ার রাজারহাট এলাকার ভাড়া বাসা থেকে নবজাতকটি অপহরণ করে তারা।

ভুক্তভোগী দম্পতি হলেন, সাভারে শ্রমজীবী শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০)। তারা গত ২ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতালে ছেলে শিশু জন্ম দেন।
র্যাব জানায়, পূর্ব পরিচিত হওয়ায় নবজাতককে দেখতে ভুক্তভোগীদের বাসায় যায় আসামিরা।
পরে আতিথিয়েতার খাতিরে গ্রেপ্তার শাহিদার কোলে ওই নবজাতককে দিয়ে রান্না ঘরে যান ভুক্তভোগী শামসুন্নাহার। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি মোছাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি মিলে ৪ দিনের নবজাতক শিশুটিকে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তার স্বামী’কে খবর দিয়ে সন্তান ও সোহেল রানা দম্পতিকে খোঁজ করেন। পরে আসামী সোহেল রানা ভুক্তভোগীকে জানায় শিশুটি তার স্ত্রী শাহিদা’র হেফাজতে আছে।
তবে ফেরত পেতে হলে তাদেরকে নগদ ৮০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দিতে হবে। তবে তারা গরীব হওয়ায় র্যাব-৪ এর কাছে অভিযোগ করলে গত রাতে সিরাজগঞ্জে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করা হয়।
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নবজাতক শিশু’কে উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারী আসামী মোছাঃ শাহিদা বেগম (২৬)’কে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী সোহেল পলাতক রয়েছেন। এব্যাপারে সাভার নডেল থানায় মামলা দায়ের হয়েছে।