আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পোশাক কারখানায় হামলা, গুলিবিদ্ধ ২

সাভারে প্রতিনিধি :

সাভারের বিরুলিয়াতে পোশাক কারখানার দখলের চেষ্টায় ভাড়াটে সন্ত্রাসী এনে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে পোশাক শ্রমিকসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থা হাসপাতালে ভর্তি আছে।

বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টার দিকে বিরুলিয়া ইউনিয়নের মানারাত ইউনিভার্সিটির সামনে সিমটেক্স লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহতরা হলেন- রিপন (৪৮) ও মোঃ আলম।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, কারখানাটির মালিক বিদেশে থাকেন৷

এক সময় কারখানাটির চেয়ারম্যান ছিলো কর্নেল আনিছুর রহমান। তাকে মাস খানেক হলো বিভিন্ন অনিয়মের কারণে তাকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে কারখানার কর্তৃপক্ষ।

এ ঘটনার কারণে বুধবার  বিকালে মিরপুর থেকে রাইফেলসহ কয়েকজন লোক নিয়ে কারখানা দখল করতে আসে আনিছ। পরে কারখানাটির বর্তমান চেয়ারম্যানসহ কারখানাটি পুরো ঘিরে ফেলে তারা।

এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে গেলে আনিছুর রহমানের লোকজন গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখন ঘটনা স্থলে পুলিশ ও র্যাব এসেছে।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, সিনটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার মালিকানা নিয়ে দ্বন্দ চলে আসছিলো দুইপক্ষের।

বুধবার কারখানাটির চেয়ারম্যান দাবীকারী কর্নেল আনিছুর রহমান লোকজন নিয়ে বিকেলে কারখানায় আসেন। এসময় তার সঙ্গীয় কয়েকজনের কাছে শর্টগান ছিলো৷

পরে কারখানার ভিতরে বর্তমান মালিকের সাথে বাগবিতণ্ডা শুরু হয় কর্নেল আনিছুর রহমানের। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গীয় অস্ত্রধারীদের গুলি করতে বলেন।

এসময় এলোপাতাড়ি গুলিতে কারখানার দুই স্টাফ গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় কর্নেল আনিছুর রহমানসহ তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্নেল আনিছুর রহমানস পাঁচ জনকে আটকসহ ৫ টি শর্টগানসহ ব্যবহৃত গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ