আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার থেকে অপহরণের তিনদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

সাভার প্রতিনিধি :

সাভারে মাসুম মোল্লা রিপন (১০) নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের প্রায় ৪ দিনের মাথায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালি থানার আলাউদ্দিন নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় রিপনকে।

এর আগে গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভুক্তভোগীকে তার বাবার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেন তিনি।

গ্রেপ্তার অপহরনকারী হলেন- কুষ্টিয়ার কুমারখালি থানার দেবনগর গ্রামের গোলাম সারোয়ারের ছেলে গোলাম আজম সাবু (৪৫)। তিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয়ের পরিচত বলে জানা গেছে।

অপহৃত রিপন সাভারের আলিয়ামাদ্রাসা সংলগ্ন দক্ষিণ কাঠপট্টি এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভারের অধরচন্দ্র স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

অভিযোগ থেকে জানা যায়, গ্রেপ্তার গোলাম আজম সাবু অপহৃতের বাবার ভায়রা ভাই নাসিরের পরিচিত হওয়ার সুবাদে কুদ্দুছের বাসায় যাতায়াত করতেন।

গত ২৮ আগস্ট তাদের সন্ধ্যায় তাদের বাসায় যান গোলাম আজম সাবু। পরে রিপনকে তার বাবার দোকান নামাবাজারে নিয়ে যাওয়ার কথা বলে বের হন।

পরে রিপনকে নামা বাজারে না নিয়ে অপহরণ করে নিয়ে যান সাবু। পরে সাভার এলাকা ত্যাগ করে রিপনের পরিবারকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গতকাল মঙ্গলবার থেকে মুক্তিপণ পরিশোধের জাল পাতানো হয়। দুপুরে সেই জালেই আটকা পরেন অপহরণকারী সাবু।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই সজল খাঁন  বলেন, গতকাল থেকে আমারা তাকে মুক্তিপণের টাকা পরিশোধ করার কথা বলি। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি থানার আলাউদ্দিন নগর চড়াইকোল রেলস্টেশনের পাশে টাকা গ্রহণের কথা বলেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে টাকা নিতে আসলে সাবুকে গ্রেপ্তার করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আসামি ভুক্তভোগীদের পূর্বপরিচতি। তিনি ঢাকা থেকে এসব অপকর্ম করে বেড়াতেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ