আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে নারুয়া ইউনিয়ন আ,লীগের আলোচনা সভা 

জাকির হোসেন, 
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে নারুয়া ইউনিয়ন ভুমি অফিস চত্বরে কাঙ্গালী ভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন,
যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ হারুন, জংগল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বাদশা প্রমুখ।
আয়োজক নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল বলেন, গত ১৫ আগষ্ট জেলা উপজেলা ব্যাপি জাতীয় শোক দিবসের বিভিন্ন প্রোগ্রাম থাকায় ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে আজ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এতে ইউনিয়ন সহ আশ পাশের কয়েক ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে।
এসময় তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সহযোগিতা ও নিদ্দেশে এত বড় আয়োজন করা সম্ভব হয়েছে।
আরও বলেন, বিএনপি দেশের পরিবেশ অশান্ত করতে মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। নারুয়া বিএনপি ও সেই পথে হাটছে। তাদের উদ্দেশ্যে বলেন, লাভ হবে না। কারণ ইউনিয়ন আওয়ামীলীগ আগের থেকে অনেক শক্তিশালী ও সুসংবদ্ধ।যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ