সাভার প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদের সভাপতিত্বে ও বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহেব মোল্লা,
সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল ও ইউপি মেম্বার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৪ বছর বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির জন্য। ১৯৭১ সনে ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং একটি স্বাধীন রাস্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
সেই স্বাধীন বিরোধীরা যারা দেশকে স্বাধীন দেখতে চায়নি তারা দেশী বিদেশী চক্রান্ত কর
১৯৭৫ সালের ১৫ ই আগস্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেন।
তাই আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সহ বাংলাদেশ আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবো যাতে এরকম হৃদয়বিদারক ঘটনা দুস্কৃতিকারীরা আর বাংলার মাটিতে ঘটাতে না পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।