আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাসিক সভা

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাসিক সভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছ।

সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী,।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমিতি সবসময় গ্রাম অঞ্চলের গরীব অসহায় মানুষ কে নিয়ে কাজ করে,

দেশের প্রতিটা অঞ্চলে এরা কাজ করছে। মানুষের ভাগ্য পরিবর্তন লক্ষে কাজ করছে। আমাদের সকলের উচিত পল্লী উন্নয়ন বোর্ড এর পাশে থাকা উচিত।

এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি আর ডিবি কামরুজ্জামান,সোমভাগ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ, ৭ ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক, ০৫ নং ওয়ার্ড মেম্বার রমজান হোসেন,০৪ নং ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ সহ উপস্থিত ছিলেন গণ্য মান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ