আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৭ জন হাসপাতালে

জাকির হোসেন (রাাজবাড়ী) বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিউবওয়েলের পানি খেয়ে এক পরিবারের ৭জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ওই রাতেই জানালার গ্রীল ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা ।

গতকাল সোমবার রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
অসুস্থরা হলো মৃত জগবন্ধুর ছেলে বিপুল চাকী (৫০), তার স্ত্রী তৃপ্তি রানী চাকী (৪৬), জগবন্ধুর ছেলে নিমাই চাকী (৫৫), কার্তিক চাকী (৬৫), তার স্ত্রী পুতুল চাকী (৫০), নিমাই চাকীর স্ত্রী কল্যানী চাকী (৪৬), ইতি রানী দে (৪০)। অসুস্থ রোগীরা বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।

অসুস্থ হয়ে পড়া নিমাই চাকি বলেন, প্রতিদিনের মতো বাজার থেকে বাড়িতে আসি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বসি। খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো ঘুমোতে যাই কিন্তুু রাতে কোন চেতনা বা কোন শব্দ পায়নি। পরে ৬-৭ জন মানুষ আমাদের হাত পা সহ মুখ বেধে লুটপাট চালায়।

স্থানীয়রা জানান, যারা রাতে বাড়িতে লুট করেছে তারাই টিউবওয়েলে হয়তো কোন চেতনা নাশক মিশিয়ে রেখেছিল যাতে করে এই বাড়ির সকলে অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে লুটপাট চালাতে সমস্যা না হয়।
বিপুল চাকীর মেয়ে বরিশা চাকী বলেন, টিউবওয়েলের পানি খেয়ে আমি এবং আমার বাড়ীর সবাই অসুস্থ হয়ে পরি।

এই অসুস্থতাকে কাজে লাগিয়ে সোমবার রাত ১-২ টায় সকালে ঘুমিয়ে পড়লে প্রথমে জানালা দিয়ে একজন ঢুকে আমাদের প্রধান দরজাটি খুলে দেয়। বিষয়টি আমি টের পেলে চিৎকার করি এর পরপরই ৬-৭ জনের একটি দুর্বৃত্ত দল এসে আমিসহ আমার ঘরে যারা ছিল সকলের হাত পা মুখ বেঁধে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৬/৭ লক্ষ টাকা স্বর্ণালংকার নিয়ে যায়।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, খুব সম্ভবত তাদের টিউবয়েলে কোন চেতনানাশক বা কোন ওষুধ মিশিয়ে রাখা হয়েছিলো যা খেয়ে সকলে অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ