আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় স্বামীর জবাই করা লাশ, নিখোঁজ স্ত্রী

সাভার প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় বটি দিয়ে জবাই করে স্বামীকে হত্যা করেছেন এক স্ত্রী। এ ঘটনায় নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর নিজেই নিহতের পরিবারকে খবর দেয় কথিত স্ত্রী।

সোমবার(০১ আগস্ট) বিকালে আশুলিয়ার জিরাব বাসস্ট্যান্ডের নিকট দেলোয়ার হোসেনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব, পিবিআই এর একাধিক দল।

পলাতক স্ত্রীর এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত স্বামী মাগুরা জেলা শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে আলী নূর বিশ্বাস(২৫)।

এর আগে গত বৃহস্পতিবার(২৮ জুলাই) রাতে স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া উঠেন আলী নূর ও তার কথিত স্ত্রী।

গতকাল রবিবার বিকেলে নিহতের বোন জামাই জাকিরের মোবাইলে আলীনুরের নাম্বার থেকে কল দিয়ে কথা বলেন এক মহিলা। জাকির বলেন, আমাকে ওই মহিলা বলে আলীনুর কে এক রুমে তালা দিয়ে রাখছি।

আপনারা এসে ওকে নিয়ে যান। পরে বাসার ঠিকানা দেয় ওই মহিলা। আমি আজ সকালে আসছি। এসে ওই নাম্বারে কল দিয়েছি তখন আমাকে গালি দিয়ে ফোন কেটে দেয় সে। পরে আমি এলাকাবাসীর সহায়তায় বাড়ি খুজে বের করি। এসে দেখি আমার শ্যালকের মৃতদেহ।

তিনি আরও বলেন, গত কোরবানীর ঈদের ছুটিতে ১৪ জুলাই রাতে আলীনুরের পারিবারিক ভাবে বিয়ে হয়। ওই স্ত্রীকে বাড়িতে রেখেই বিয়ের ৩ দিন পর ঢাকায় ফিরে আসে আলীনূর।

আমরা বিয়ের আগে আলীনূরকে জিজ্ঞেস করেছিলাম তার কোন পছন্দের মেয়ে আছে কিনা। আলীনুরের সম্মতিতেই তার বিয়ে হয়।

বাড়িওয়ালা দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ঘর ভাড়া নিছে তারা স্বামী স্ত্রী পরিচয়ে। এখনো তাদের জাতীয় পরিচয়পত্র বা কোন তথ্য নেয়া হয়নি।

শুক্রবার তারা ঘর ধোয়া মোছা করেছে। শনিবার দিন আলীনূরকে আমি রিক্সা চালাতে দেখেছি। আজকে যখন তার বাড়ির লোকজন তাকে খুজতে এসেছে তখন আমি এ ঘটনা জানতে পারি।

স্থানীয় ইয়ারপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে শুনে আমি এখানে এসেছি। এসে দেখি অনেক ভিড়। পুলিশ আসছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি দোষীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানাই।

আশুলিয়া থানা পুলিশের এসআই ইউনূস আলী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পোস্ট মর্টেমে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘর থেকে একটি রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার এসেছে, তারা লিখিত অভিযোগ দায়ের করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ