আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

রাতের আধারে অন্যের জমিতে রাস্তা নির্মানের চেষ্টা, নারীদের পিটিয়ে জখম

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় দলবল নিয়ে গভীর রাতে অন্যের জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধাসহ তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন প্রতিপক্ষ।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে এব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হারেছ মাদবর (৭০)। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আহতরা হলেন- সাভারের আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত দরবেশ আলী মাদবরের মেয়ে শাহারা খাতুন (৬৩),

জরিনা বেগম (৫৫) ও আরেছ মাদবরের মেয়ে রাবিয়া খাতুন (৪০)। তাদের কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো: লিয়াকত মাদবর (৫০), মো: সাখাওয়াত মাদবর (৫৫), বাহার উদ্দিন মাদবরের ছেলে মো: কামরুল মাদবর (৫০), মো: জহির মাদবর (৪৫) ও ভাড়াটিয়া মোঃ মালেকসহ (৫৫) আরও ৫-৬ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগীদের জমিতে অনধিকার প্রবেশ করেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা লোহার রড, ছেন, কোদালসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আসেন।

পরে তারা ভুক্তভোগীদের পাড়াগ্রামের বড়পাড়াগ্রাম মৌজার আর.এস ১৮৪ ও ১৮৫ দাগের জমিতে সড়ক নির্মান কাজ শুরু করে। এসময় ভুক্তভোগী শাহারা খাতুন, জরিনা বেগম (৫৫) ও রাবিয়া খাতুন (৪০) বাধা দিলে লাঠি দিয়ে তাদের পিটিয়ে গুরুতর জখম করেন।

এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে কামরুল মাদবর জরিনা খাতুনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত জহির মাদবরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনার দিন ঘটনাস্থলেই ছিলাম না। তাছাড়া কারও জায়গা নিতে আমরা যাই নি। রাস্তার জন্য ঝামেলা হয়েছিলো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি পুলিশ। তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ