আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এক নারীর ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি, থানায় লিখিত অভিযোগ

মনির হুসাইন:

সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন ঝাউচর এলাকায় এক নারীর ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজ করতে গেলে বাধা প্রদান করে ১ লক্ষ টাকা চাঁদা ধাবি করেন চাঁদাবাজরা।

এবিষয়ে চাঁদাবাজদের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

গত সোমবার (১৮ জুলাই) ভুক্তভোগী অসহায় এক নাড়ি কোন উপায় না পেয়ে সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চাঁদাবাজদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকার মোহাম্মাদ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই শতাংশ জমি ২০১৩ সালে ক্রয় করেন মিসেস হোসনেয়ারা বেগম (৩৮) নামক এক নারী।

ক্রয়কৃত জমিতে ওয়াল (পাঁচির) নির্মাণ কাজ করতে গেলে বাধা প্রদান করে চাঁদা দাবি করেন মোহাম্মদ আলীর লোকজন।

এর আগে, গত (২৯ জুলাই) মোহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম পারভেজ (৩৫) ও মো: উজ্জ্বল (৩০) সহ অজ্ঞাত কয়েক জন ব্যক্তি বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। পড়ে ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হোসনেয়ারা বলেন, জমি ক্রয় করার পর থেকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য বলা হলে তারা নানা টালবাহানা করে। নির্মাণ কাজ করতে গেলে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন তারা।

তিনি আরও বলেন,শুরু থেকে তারা আমার সাথে প্রতারণা করে আসছে। বিক্রির জন্য তারা আমায় দেখায় এক জায়গা কিন্তু দলিল করে দেয় আরেক (অন্য দাগ) জায়গা।

আমার স্বামী-সন্তান দেশে না থাকায় তারা এ সুযোগটি কাজে লাগিয়ে এভাবে আমার সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে মোহাম্মদ আলীর ছেলে।

কোন উপায় না পেয়ে ভূক্তভোগী নারী মোহাম্মাদ আলীর ইচ্ছে অনুযায়ী দেওয়া জায়গাতেই ইট, বালি নিয়ে এসে পাঁচির নির্মাণ করতে গেলে তার ছেলেরা কাজ বন্ধ করে দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বর্তমানে এখনো নির্মান কাজটি বন্ধ রয়েছে।

বিষয়টি জানার জন্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলীর মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে সাভার টেনারী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক রাসেল মোল্লার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন,আমি এখনো অভিযোগের কপি টি হাতে পাইনি,তবে মৌখিক ভাবে শুনেছি।

অভিযোগের কপি টি হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ