রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ধামরাই পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ম্যানেজিং প্রতিনিধি নির্বাচন – ২০২২ বুধবার ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে অবাধ,
সুষ্ঠু সুন্দর উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ’নির্বাচনে মোট দশ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।এর মধ্যে ১ নং ব্যালটে- আমির হসেন,২ নং ব্যালটে মোঃ আব্দুল জব্বার, ৩ নং ব্যালটে মোঃ ফরিদ,
৫ নং ব্যালটে মোঃ কামাল হোসেন,৬ নং ব্যালটে মোঃ মতিউর রহমান, ৭ নং ব্যালটে মোঃ মমিন,৮ নং ব্যালটে মোঃ মোন্তাজ উদ্দিন,৯ নং ব্যালটে মোঃ হুমায়ুন কবির এবং সংরক্ষিত মহিলা অভিভাবক ব্যালট নং ১ – আমেনা বেগম, ২ নং ব্যালটে দিলারা ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান।
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৩ নং ব্যালটে মোঃ ফরিদ ১২৫ ভোট পেয়ে প্রথম, ৭ নং ব্যালটে মোঃ মমিন ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়,
২ নং ব্যালটে মোঃ আব্দুল জব্বার ১১০ ভোট পেয়ে তৃতীয়, ১ নং ব্যালটে- আমির হসেন ১০৮ ভোট ও ৯ নং ব্যালটে মোঃ হুমায়ুন কবির ১০৮ উভয়ের ভোট সমান হওয়ায় লটারিতে আমির হসেন চতুর্থ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন ৯ ভোট পেয়ে বিজয়ী, মোস্তফা মাহবুব মনির ৮ ভোট বিজয়ী লটারিতে।
সংরক্ষিত মহিলা শিক্ষক ইয়াসমিন সুলতানা ৯ ভোট পেয়ে বিজয়ী।
নির্বাচনের সার্বিক ফলাফল সকল প্রার্থীদের- ১ নং ব্যালটে আমির হসেন ১০৮ ভোট লটারিতে বিজয়ী, ২নং ব্যালটে আব্দুল জব্বার ১১০ ভোট(বিজয়ী) ,৩ নং ব্যালটে মোঃ ফরিদ প্রাপ্ত ভোট ১২৫ (বিজয়ী) ৫নং ব্যালটে মোঃ কামাল হোসেন প্রাপ্ত ভোট ৯৫,
৬ নং ব্যালটে মোঃ মতিউর রহমান প্রাপ্ত ভোট ১৭, ৭ নং ব্যালটে মোঃ মমিন প্রাপ্ত ভোট ১২৪ (বিজয়ী),
৮নং ব্যালটে মোঃ মোন্তাজ উদ্দিন প্রাপ্ত ভোট ১০১, ৯নং ব্যালটে মোঃ হুমায়ুন কবির প্রাপ্ত ভোট ১০৮ (লটারি)
সংরক্ষিত মহিলা অভিভাবক ব্যালট ১ আমেনা বেগম প্রাপ্ত ভোট ১১৯,
২নং ব্যালটে দিলারা প্রাপ্ত ভোট ১২৬ (বিজয়ী)।