পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহিদুল ইসলাম শুভ :
ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটার কিরণপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পরে। ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে।
পরবর্তীতে যাত্রীদের স্থানীয় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেন।
জানা যায় ঢাকা রাত সাড়ে আটটার বরগুনার পাথরঘাটা উদ্দেশ্যে ছেড়ে আসে। সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।
সংবাদ পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে করছে।
বাড়ির মালিক আব্দুর রাজ্জাক মিয়া জানান, হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভাঙ্গে। এতে আশেপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্থ হয়ে পরে। তিনি জানান বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। তা নাহলে বাড়ির মধ্যে থাকা অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যেতো।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, যাত্রীদের বরাত দিয়ে জানান, ঈদের সময় ডাবল ট্রিপ দেয়ার জন্য গাড়িটি বেপরোয়া চালাচ্ছিল।
যেহেতু পাথরঘাটা শেষ স্টোপিজ। তাই গাড়িতে তিন জন যাত্রী ছিল। স্থানীয়দের সহায়তায় তাদের পাথরঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা বিআরটিসি বাস কাউন্টার পরিচালক আবু মিয়া জানান, পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে পাথরঘাটা-ঢাকা রুটে চলাচল করছিল। চালক ও সহকারীর ফোন বন্ধ থাকায় কি কারনে দুর্ঘটনার শিকার হয়েছে তা জানা যায়নি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান খবর পেয়েই ঘটনা স্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে তদন্ত চলছে।