আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

অস্ত্র ও মাদকসহ চিহ্নিত তিন সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী পৌর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৮ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জামিরুল ইসলাম।

এর আগে রবিবার রাতে নরসিংদী পৌর এলাকার উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রফিকুলের বাড়ি থেকে মাদক কেনাবেচার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আল আমিন (৩১) পিতা মৃত ওমর আলী, সাইদুর রহমান (২৮) পিতা মৃত তোফাজ্জল মিয়া, রফিকুল ইসলাম (৪০) পিতা মৃত অহিদুর রহমান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২,রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জামিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক ব্যবসায়ীকে একটি বিদেশী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে নরসিংদী থানায় আজ হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ