আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিহাতীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

গৌরাঙ্গ বিশ্বাস নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অস্থায়ী কার্যালয় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর (১৬জুলাই) দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সিনিয়র জাতীয় পার্টির নেতা মোঃ জাকির হোসেন জাহিদ,

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মতিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সানোয়ার হোসেন খোকা ,

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আবুল হোসেন মেকার, কালিহাতী উপজেলার জাপার নেতা শাহজাহান মিয়া,সহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,

সহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিন খান, কালিহাতি উপজেলা জাতীয় যুব সংহতির নেতা রবিন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রবীন জাতীয় পার্টি নেতা আলহাজ আবুল হোসেন । মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা জাতীয়পার্টির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ